নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা টেনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

প্রকাশ :
সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের আগে অর্থের অবৈধ প্রবাহ রোধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের নগদ লেনদেনে সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন মধ্যরাত পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। তবে এই ১০ হাজার টাকা একবারে পাঠানো যাবে না। প্রতি লেনদেনে ১ হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে।
মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ লেনদেনেও সীমা আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো গ্রাহক ব্যাংক থেকে দিনে ১ লাখ টাকার বেশি নগদ লেনদেন (উত্তোলন বা জমা) করতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনের সময় কালো টাকার ব্যবহার রোধ এবং সার্বিক আর্থিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.